ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন চাপ ও তেহরানের তিন পথ

প্রথম আলো শাহির শহিদসালেস প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ১০:০৯

কয়েক দিনের চরম উত্তেজনার পর, ইরানের বিরুদ্ধে তথাকথিত ‘ইকোনমিক ডি-ডে’ বা অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন।


যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ঘোষণা করেছেন, ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা চাপানো হবে ইরানের ওপর। এর আগে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন, ওয়াশিংটনের দাবি না মানলে ইরানকে ‘নজিরবিহীন অর্থনৈতিক যুদ্ধের’ মাধ্যমে গুঁড়িয়ে দেওয়া হবে।


তবে সোমবার বেসেন্ট যে নিষেধাজ্ঞার কথা বললেন, তাতে নতুন কোনো সুস্পষ্ট কৌশলের বার্তা ছিল না। এই ঘোষণার আগেও হাজার হাজার ইরানি ও অ-ইরানি ব্যক্তি ও প্রতিষ্ঠান মার্কিন নিষেধাজ্ঞার মুখে ছিল।


এই পদক্ষেপের আসল উদ্দেশ্য ইরানকে নতুন করে নিষিদ্ধ করা নয়; বরং যেসব দেশ, কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠান তেহরানের সঙ্গে ব্যবসা চালিয়ে যাচ্ছে, তাদের সরাসরি হুমকি দেওয়া। বেসেন্ট এখানে যেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের পুরোনো বুলিরই পুনরাবৃত্তি করলেন—‘হয় আপনি আমাদের পক্ষে, না হয় বিপক্ষে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও