যে কারণে পদত্যাগ করছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি
দেশ রূপান্তর
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ০৯:০৬
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ক্যারোলিন লেভিট। চলতি আগস্ট মাসের শেষদিকে তিনি আনুষ্ঠানিকভাবে তার বর্তমান দায়িত্ব থেকে বিদায় নেবেন।
পরিবার এবং ছোট সন্তানদের আরও বেশি সময় দেওয়ার লক্ষ্যে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
বুধবার (১২ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ক্যারোলিনের পদত্যাগের এই বিষয়টি নিশ্চিত করেছেন।
গত মে মাসে ভিভিয়ানা নামের দ্বিতীয় কন্যা সন্তানের মা হন ২৭ বয়সি ক্যারোলিন লেভিট। মাতৃত্বকালীন ছুটি শেষে গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে তিনি হোয়াইট হাউসের কাজে ফিরেছিলেন।