দেশজুড়ে ফের গ্যাস-সংকট

www.ajkerpatrika.com প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ২০:১৩

চার দিন সরবরাহ বাড়ার পর আবারও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে বিঘ্ন ঘটেছে। দৈনিক ৭৫০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হওয়ার পর সরবরাহ আবার কমে ৫০০ মিলিয়ন ঘনফুটে নেমেছে। বৈরী আবহাওয়ার কারণে জাহাজ থেকে টার্মিনালে এলএনজি খালাস করা যাচ্ছে না বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।


দেশের গ্যাসের চাহিদা পূরণে বর্তমানে সামিট ও এক্সিলারেট এনার্জির দুটি ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ রয়েছে। দুই টার্মিনাল থেকে দৈনিক সর্বোচ্চ ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের সক্ষমতা রয়েছে। তবে গত জুলাইয়ের শেষ দিকে এক্সিলারেট এনার্জির এফএসআরইউতে অগ্নিকাণ্ডের পর দুই টার্মিনাল মিলিয়ে সরবরাহ প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসে।


এফএসআরইউ পরিচালনার দায়িত্বে থাকা রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি (আরপিজিসিএল) থেকে জানা যায়, সমুদ্র উত্তাল হওয়ায় সামিটের এফএসআরইউর সঙ্গে নতুন কার্গো বার্থিং বা সংযোগ স্থাপন করা যায়নি। সে কারণেই সরবরাহ কমে আবার দৈনিক ৫০০ মিলিয়ন ঘনফুটে নেমে এসেছে।


আরপিজিসিএলের একজন কর্মকর্তা জানান, এই সংকট কখন সমাধান হবে বলা যাচ্ছে না। নতুন কার্গো সংযোগ দেওয়া গেলেই সরবরাহ আবার বাড়বে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও