You have reached your daily news limit

Please log in to continue


লঞ্চের আগেই ফাঁস আইফোন ১৮ প্রোর ১০ বড় পরিবর্তন

অ্যাপল এখনো আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা না দিলেও, আগামী সেপ্টেম্বরের প্রথমার্ধেই আইফোন ১৮ প্রো সিরিজ উন্মোচন হতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী ৭ থেকে ৯ সেপ্টেম্বরের মধ্যে অ্যাপলের বার্ষিক লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, এ বছর আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স-ই থাকবে মূল আকর্ষণ। অন্যদিকে সাধারণ আইফোন ১৮, আইফোন ১৮ই এবং দ্বিতীয় প্রজন্মের আইফোন এয়ার ২০২৭ সালের শুরুতে উন্মোচিত হতে পারে।

যেসব পরিবর্তন আসতে পারে

বড় ব্যাটারি

আইফোন ১৮ প্রো ম্যাক্সে প্রায় ১০ শতাংশ বড় ব্যাটারি থাকতে পারে। এতে একবার চার্জে আরও বেশি সময় ব্যবহার করা যাবে। তবে বড় ব্যাটারির কারণে ফোনটি কিছুটা মোটা ও ভারী হতে পারে।

নতুন A20 Pro চিপ

নতুন প্রো মডেলে ২ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি A20 Pro প্রসেসর থাকতে পারে। এতে দ্রুত পারফরম্যান্স, কম বিদ্যুৎ খরচ এবং উন্নত এআই সুবিধা পাওয়া যেতে পারে।

ভ্যারিয়েবল অ্যাপারচার ক্যামেরা

৪৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরায় ভ্যারিয়েবল অ্যাপারচার প্রযুক্তি যুক্ত হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন