You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশে অবকাঠামো গড়ার পরিকল্পনা মেটার, কমে আসতে পারে ব্যান্ডউইথ ব্যয়

বাংলাদেশে নিজস্ব নেটওয়ার্ক অবকাঠামো নির্মাণের পরিকল্পনা করছে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা।

এতে মার্কিন এই প্রযুক্তি প্রতিষ্ঠানের বড় বিনিয়োগ করতে হবে এবং কাজটি সম্পন্ন হলে বাংলাদেশের ব্যান্ডউইথ ব্যয় কমবে বলে আশা করা হচ্ছে।

এর আগে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে গত ১৩ আগস্ট একটি বৈঠক করে মেটা। বৈঠকে বাংলাদেশে মেটার সেবার মান ও গতি বাড়াতে স্থানীয় অবকাঠামো গড়ে তোলার বিষয়ে আলোচনা করে বিটিআরসি।

সংশ্লিষ্ট দপ্তরের এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা গেছে।

ওই বৈঠকে স্থানীয় পেমেন্ট সুবিধা, স্থায়ী কার্যালয় স্থাপনের সম্ভাবনা এবং ক্ষতিকর কনটেন্ট শনাক্ত ও তা অপসারণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের বিষয়ও অন্তর্ভুক্ত ছিল।

এরপর মেটা আনুষ্ঠানিকভাবে নিজস্ব পয়েন্টস অব প্রেজেন্স (পিওপি) স্থাপন ও পরিচালনার অনুমতির জন্য আবেদন করে। এটি তাদের আন্তর্জাতিক অবকাঠামোর সঙ্গে যুক্ত থাকবে এবং স্থানীয় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি), মোবাইল অপারেটর ও আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ের (আইআইজি) সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন