দেশে ফিরতে চান সাকিব, ক্রীড়া প্রতিমন্ত্রী বলছেন সুযোগ নেই

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, ১৯:৫৬

সাকিব আল হাসান দেশে ফিরতে পারছেন না দুই বছরেরও বেশি সময় ধরে। ৩৯ বছর বয়সী তারকা অলরাউন্ডার অতীতের মতো আবারও জানিয়েছেন দেশে ফিরতে চান তিনি। কিন্তু যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলছেন, সাকিবের দেশে ফেরার সুযোগ নেই।


নতুন করে রয়টার্সকে সাকিব দেশে ফিরতে চাওয়ার কথা বলেছেন। জানিয়েছেন, আগের অন্তর্বর্তী সরকারের সময়ে তিনি একজন আইনজীবীর মাধ্যমে বাংলাদেশের স্বরাষ্ট্র, আইন ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পুলিশের কাছে চিঠি লিখেছিলেন। চিঠিতে তাঁর বিরুদ্ধে করা ‘মনগড়া’ অভিযোগগুলো প্রত্যাহারের অনুরোধ জানিয়েছিলেন। তবে তাঁর সেই আবেদনের কোনো জবাব তিনি পাননি। সাকিব জানিয়েছেন, দেশে ফেরার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলতে তিনি আগ্রহী।


২০২৪ সালের ৫ আগস্ট পতিত আওয়ামী লীগ সরকারের এমপি হওয়ায় সাকিবের রাজনৈতিক পরিচয়টাই মুখ্য হয়ে উঠেছে। তাঁর নামে হত্যা মামলা, শেয়ার বাজার কেলেঙ্কারিসহ অসংখ্য মামলা রয়েছে। বর্তমানে তিনি লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে অবস্থান করছেন শ্রীলঙ্কায়। লঙ্কা থেকে বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, ‘সরকার যদি আমাকে এই নিশ্চয়তা দেয় যে, আমার নিরাপত্তা নিশ্চিত করা হবে, তাহলে আনন্দের সঙ্গে দেশে ফিরব। আদালতের মুখোমুখি হব এবং যা যা প্রয়োজন, সবই করব। আমি জানি কিছুই করিনি আমি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও