বাক্সের ভেতর মিলল ৫ নবজাতকের দেহাবশেষ
ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি বাড়িতে রাখা কাগজের বাক্সের ভেতর থেকে পাঁচ নবজাতকের হাড় উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম ফ্রান্স২৪ জানায় এ ঘটনায় পুলিশ হত্যা মামলার তদন্ত শুরু করেছে।
অরেঞ্জ শহরের স্থানীয় প্রসিকিউটরের কার্যালয় জানায়, গত রবিবার শহরের একটি বাড়িতে ৩২ বছর বয়সী এক নারী সন্তান জন্ম দেন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। তাঁর সঙ্গী পরিচয় দেওয়া এক ব্যক্তি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান, বাড়িতে তিনি সন্দেহজনক কিছু দেখেছেন।
ওই ব্যক্তির দাবি, সঙ্গীর গর্ভধারণের বিষয়টি তিনি অনেক দেরিতে জানতে পেরেছিলেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- নবজাতক
- দেহাবশেষ