ছাত্রদের ‘ককরোচ জনতা পার্টি’ আন্দোলনের সাফল্য আজকের ভারতের অবস্থা সম্পর্কে আমাদের কী বলে? এ নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো কঠিন। তবে কিছু প্রাথমিক বিষয় স্পষ্ট হয়ে উঠছে।
প্রথমেই বলতে হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তা নিয়ে কোনো সন্দেহ নেই। বিভিন্ন জরিপ বারবারই দেখিয়েছে, তিনি দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। কিন্তু তাঁর ক্ষমতার উৎস একটাই নয়।
একদিকে অনেক মানুষ তাঁকে ভালোবাসে, অন্যদিকে যারা তাঁকে ভালোবাসে না, তাদের মধ্যে ভয়ের অনুভূতিও আছে। সঠিক হোক বা ভুল, একটি ধারণা তৈরি হয়েছে—সরকারের বিরোধিতা করলে তার কঠিন মূল্য দিতে হতে পারে।
গ্রেপ্তার, অভিযান, জামিন ছাড়াই কারাবাস, চাকরির জায়গা থেকে চাপ, এমনকি পুলিশের নির্যাতন—এসব আশঙ্কা মানুষের মনে কাজ করে।