You have reached your daily news limit

Please log in to continue


ভালোবাসা নাকি শুধুই অভ্যাস? ইমোশনাল অ্যাটাচমেন্ট চিনবেন যেভাবে

সকালে ঘুম ভাঙতেই কারো মুখ মনে পড়া, একটু দেরিতে মেসেজের উত্তর এলে বুক ঢিপঢিপ করা, কিংবা তাকে ছাড়া পুরো জীবনটাকেই অসম্পূর্ণ মনে হওয়া—এই অনুভূতির সাথে আমরা অনেকেই পরিচিত। একেই কি ভালোবাসা বলে? রিলেশনশিপ বিশেষজ্ঞদের মতে, আমরা প্রায়ই ভালোবাসা ও ইমোশনাল অ্যাটাচমেন্ট (আবেগীয় নির্ভরশীলতা)—এই দুটিকে এক করে ফেলি।

কিন্তু দুইটির মধ্যে রয়েছে সূক্ষ্ম ও বড় পার্থক্য। ভালোবাসা গড়ে ওঠে বিশ্বাস আর স্বাধীনতার ওপর, আর ইমোশনাল অ্যাটাচমেন্ট অনেক সময় জন্ম নেয় একা হয়ে যাওয়া বা কাউকে হারানোর ভয় থেকে। ভালোবাসা যেখানে আপনাকে মানসিক শান্তি দেয়, সেখানে শুধুমাত্র অ্যাটাচমেন্ট অনেক সময় নিয়ে আসে উদ্বেগ ও মানসিক চাপ।

ইমোশনাল অ্যাটাচমেন্ট কিভাবে তৈরি হয়?

ছোটবেলা থেকেই আমাদের কারো না কারো ওপর আবেগীয় নির্ভরতা তৈরি হয়—তিনি হতে পারেন বাবা-মা কিংবা কোনো কাছের বন্ধু।

তবে প্রেমের সম্পর্কে সমস্যা শুরু হয় তখনই, যখন এই বন্ধনটি ভালোবাসা নয় বরং অনিরাপত্তাবোধ থেকে তৈরি হয়। দীর্ঘদিন কারো সাথে সময় কাটানো, একই অভ্যাসে অভ্যস্ত হয়ে পড়া এবং একজনকে ঘিরেই নিজের জগত গড়ে তোলার কারণে এই অ্যাটাচমেন্ট তৈরি হয়। ফলে সম্পর্কটা যদি বিষাক্তও হয়ে পড়ে, তবুও অভ্যাসের কারণে সেখান থেকে বের হয়ে আসা কঠিন হয়ে দাঁড়ায়।

যেভাবে বুঝবেন এটি ভালোবাসা নাকি শুধুই অ্যাটাচমেন্ট?

সম্পর্কে থাকা মানুষটি আসলে আপনার ভালোবাসা, নাকি আপনি শুধুই তার ওপর আবেগীয়ভাবে নির্ভরশীল—তা বোঝা অনেক সময় কঠিন হয়ে পড়ে।

রিলেশনশিপ বিশেষজ্ঞদের মতে, বাহ্যিকভাবে দুটিকে একই রকম মনে হলেও এদের মূল ভিত্তি সম্পূর্ণ ভিন্ন। ভালোবাসা মানুষকে মানসিকভাবে পরিপক্ব ও স্বাধীন করে, অন্যদিকে অ্যাটাচমেন্ট অনেক সময় তৈরি করে ভয় ও মানসিক চাপ। সহজ কিছু বিষয়ে নজর দিলেই পার্থক্যটি স্পষ্ট হয়ে ওঠে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন