ঘরে অঙ্কুরিত শস্য দিয়ে তৈরি করুন ফালাফেল

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২০

ক্যালরি মাপার ঝামেলা ছাড়াই যদি ঝটপট, স্বাস্থ্যকর অথচ জিবে জল আনা কোনো নাশতার খোঁজ করে থাকেন, তবে মিক্সড স্প্রাউটস বা অঙ্কুরিত শস্য হতে পারে আপনার জন্য এক অনন্য বিকল্প। আর সেই স্প্রাউটস দিয়ে যদি তৈরি হয় ভূমধ্যসাগরীয় স্বাদের মেডিটেরেনিয়ান-ইনস্পায়ার্ড মিক্সড স্প্রাউটস ফালাফেল, তবে তো কথাই নেই! এটি অনায়াসে হয়ে উঠতে পারে ডায়েটের সবচেয়ে সুস্বাদু চিট মিল।


ভারতের জনপ্রিয় শেফ সঞ্জীব কাপুর শেয়ার করেছেন সহজ ও জিবে জল আনা এই ফালাফেলের দারুণ এক রেসিপি। এটি আপনার মুখরোচক কিছু খাওয়ার ইচ্ছা পূরণ করবে স্বাস্থ্যকর উপায়েই, আর পেটও ভরিয়ে রাখবে দীর্ঘক্ষণ। তবে সবার আগে জানতে হবে মিক্সড স্প্রাউট বা অঙ্কুরিত শস্যগুলো কী কী এবং কীভাবে প্রস্তুত করতে হয়।


অঙ্কুরিত শস্য বা স্প্রাউট


বিভিন্ন ধরনের বীজ বা ডাল, যেগুলোকে পানিতে ভিজিয়ে রাখার পর তা থেকে ছোট ছোট কচি চারা বা অঙ্কুর গজায়। সাধারণ ডাল বা বীজের তুলনায় এই অঙ্কুরিত শস্য অনেক বেশি পুষ্টিকর এবং হজম করা সহজ। সাধারণত ফালাফেল বা সালাদ তৈরিতে যে শস্যগুলো বেশি অঙ্কুরিত করে ব্যবহার করা হয়, সেগুলো হলো—


মুগ ডাল: এটি সবচেয়ে জনপ্রিয় এবং খুব দ্রুত অঙ্কুরিত হয়।


ছোলা: ফালাফেলের মূল উপাদান। অঙ্কুরিত ছোলা দিলে ফালাফেলের পুষ্টিগুণ অনেক বেড়ে যায়।


দেশি ছোলা: আমাদের দেশে এটি খুব সহজলভ্য এবং আয়রনসমৃদ্ধ।


মেথি বীজ: এটি সামান্য তিতা স্বাদের হলেও হজমশক্তি বাড়াতে দারুণ কাজ করে।


যেভাবে ঘরেই অঙ্কুরিত শস্য তৈরি করবেন


প্রথমে আপনার পছন্দমতো ডাল বা বীজ ভালো করে ধুয়ে সারা রাত বা ৮ থেকে ১২ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। পরদিন পানি ছেঁকে নিয়ে বীজগুলো একটি সুতি কাপড়ে আলগা করে বেঁধে অথবা একটি পাত্রে ঢাকনা দিয়ে অন্ধকার জায়গায় রেখে দিন। দু-এক দিনের মধ্যে দেখবেন, বীজগুলো থেকে সুন্দর সাদা অঙ্কুর বের হয়েছে। এগুলো দিয়েই তৈরি হবে ফালাফেল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও