You have reached your daily news limit

Please log in to continue


যে কারণে বিচ্ছেদের পরও এক্সের সঙ্গে যোগাযোগে মন চায়

সম্পর্ক শেষ হয়ে গেছে, কিন্তু যোগাযোগটা পুরোপুরি শেষ হয়নি—এমন ঘটনা বেশ পরিচিত। প্রেমের সম্পর্ক আর নেই, অথচ মাঝেমধ্যে কথা হচ্ছে, খোঁজ নেওয়া হচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ আছে, এমনকি বন্ধুত্বও টিকে যাচ্ছে।  প্রশ্ন হলো, ভালোবাসার সম্পর্ক শেষ হওয়ার পরও এক্সের সঙ্গে যোগাযোগ রাখার প্রয়োজনটা কোথা থেকে আসে?

মনোবিজ্ঞানভিত্তিক বিভিন্ন গবেষণায় এর পেছনে একাধিক কারণ উঠে এসেছে। কারও ক্ষেত্রে পুরোনো মানসিক নির্ভরতা কাজ করে, কারও ক্ষেত্রে থাকে বাস্তব প্রয়োজন। আবার কেউ হয়তো এখনো আবেগ থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারেননি।

ভালোবাসা নয়, বাস্তব প্রয়োজন

এক্সের সঙ্গে যোগাযোগের পেছনে সব সময় আবেগ কাজ করে না। অনেক ক্ষেত্রে বাস্তব পরিস্থিতিই দুজনকে যোগাযোগ রাখতে বাধ্য করে। একই বন্ধুমহল, কর্মক্ষেত্র বা সামাজিক পরিমণ্ডলে থাকার কারণে নিয়মিত দেখা হতে পারে। আবার কারও যৌথ সম্পদ, পোষা প্রাণী কিংবা সন্তানের দায়িত্ব থাকলে সম্পর্ক শেষ হলেও যোগাযোগ পুরোপুরি বন্ধ করা সম্ভব হয় না।

কখনো আর্থিক বা অন্য কোনো পারস্পরিক প্রয়োজনও যোগাযোগের কারণ হতে পারে। এসব ক্ষেত্রে সম্পর্কটি বন্ধুত্বের মতো দেখালেও এর ভিত্তি মূলত বাস্তব প্রয়োজন।

অস্বস্তি ও সংঘাত এড়িয়ে চলা

সব বিচ্ছেদ তিক্ততার মধ্য দিয়ে শেষ হয় না। কেউ কেউ সম্পর্ক শেষ হওয়ার পরও সঙ্গে স্বাভাবিক ও ভদ্র সম্পর্ক বজায় রাখতে চান। এর একটি কারণ হতে পারে অপ্রয়োজনীয় ঝামেলা এড়িয়ে চলা। বিশেষ করে যখন দুজনের বন্ধু বা পরিচিতজন একই, তখন সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করলে সামাজিক পরিবেশেও অস্বস্তি তৈরি হতে পারে।

আবার কেউ হয়তো মনে করেন, হঠাৎ করে সব যোগাযোগ বন্ধ করে দিলে অপর ব্যক্তি কষ্ট পেতে পারেন। তাই সম্পর্কের ধরন বদলে গেলেও কথাবার্তা চালিয়ে যান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন