You have reached your daily news limit

Please log in to continue


নীলফামারীতে তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই

টানা বৃষ্টিপাত ও উজানের ঢলে ফের তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে নদীর পানি প্রায় বিপৎসীমা ছুঁয়ে প্রবাহিত হচ্ছে।

বুধবার সকাল ৯টায় তিস্তা ব্যারেজের ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে (খালিশাচাপানি বাইশপুকুর) তিস্তা পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১৪ সেন্টিমিটার। যা বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ পয়েন্টে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার।

যেকোনো সময় তা বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী।

তিনি বলেন, মঙ্গলবার বিকালে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়েছে উজানে বৃষ্টির পানি তিস্তা দিয়ে রাতে নামার সম্ভাবনা আছে। যার ফলে বুধবার সকালে ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমা কাছাকাছি কিংবা অতিবাহিত হয়ে পারে। সেজন্য পানির প্রবাহ স্বাভাবিক রাখতে ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।

পাউবো ডালিয়া ডিভিশনের তিস্তা নদীর পানি পরিমাপ নুরুল ইসলাম বলেন, বুধবার সকাল ৯টায় তিস্তা নদীর পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। সকাল ৬ টায়ও পানি একই সীমায় ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন