লিউকেমিয়ায় থাকে যেসব লক্ষণ
bonikbarta.com
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬, ১১:৫৫
রক্ত ও অস্থিমজ্জার মরণঘাতী ক্যান্সার লিউকেমিয়া। আমরা জানি, রক্তকোষ তৈরি হয় অস্থিমজ্জায়।
এরপর ধাপে ধাপে পরিপক্ব হয়ে এটি রক্তে আসে। কোনো কারণে মাত্রাতিরিক্ত হারে ও অস্বাভাবিকভাবে এ রক্তকোষ তৈরি হলে সেগুলো পরিপক্ব হতে পারে না। তখন প্রচুর অপরিপক্ব, অকর্মণ্য ও অস্বাভাবিক রক্তকোষ রক্তপ্রবাহে চলে আসে। এ অস্বাভাবিক রক্তকোষ সুস্থ রক্তকোষের স্থান দখল করে রক্তের কার্যক্রমে ব্যাঘাত ঘটায়, যাকে লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার বলে।
লিউকেমিয়ার প্রকারভেদ
লিউকেমিয়া প্রধানত চার প্রকার।
অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক
লিউকেমিয়া অ্যাকিউট মায়েলয়েড লিউকেমিয়া
লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া ও
ক্রনিক মায়েলয়েড লিউকেমিয়া