ভোলায় গৃহবধূ ও বৃদ্ধকে জুতার মালা পরিয়ে নির্যাতন, গ্রেপ্তার ৪

প্রথম আলো প্রকাশিত: ০৭ জুলাই ২০২৬, ২০:১০

ভোলার তজুমদ্দিন উপজেলায় এক গৃহবধূ (৪০) ও বৃদ্ধকে (৬৫) মারধর করে গলায় জুতার মালা পরিয়ে নির্যাতন করা হয়েছে। ওই ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।


গতকাল সোমবার উপজেলার সোনাপুর ইউনিয়নে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে ওই দুজনকে নির্যাতন করা হয়। পরে ওই ঘটনার ভিডিও সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। মারধরে আহত গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


নির্যাতনের শিকার ওই বৃদ্ধ বাদী হয়ে আজ মঙ্গলবার বিকেলে তজুমদ্দিন থানায় ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে চাঁদাবাজি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ এজাহারভুক্ত চার আসামি মো. সজীব (২৮), রাকিব ভূঁইয়া (৩০), রায়হান (১৯) ও রাশেদকে (২১) গ্রেপ্তার করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও