শিরদাঁড়া সোজা রাখার শিক্ষা

www.ajkerpatrika.com অজয় দাশগুপ্ত প্রকাশিত: ০৬ জুলাই ২০২৬, ১০:৪৩

মেরুদণ্ড সোজা রাখা কি শুধু হাড়গোড়ের কাজ? মূলত হাড়গোড় ভেঙে গেলে বা অকেজো হলেও তা ঠিক করা যায়। চিকিৎসায় সারিয়ে তোলা সম্ভব। কিন্তু যে মেরুদণ্ড নৈতিক আর জীবনের, তা ঠিক রাখার কোরামিন (অতীতে জরুরি চিকিৎসায় শ্বাসযন্ত্র বা হৃদ্‌যন্ত্রের কার্যকারিতা উদ্দীপিত করতে এই ওষুধ ব্যবহার করা হতো হচ্ছে) শিক্ষা। আজকাল সাম্প্রদায়িকতা, ইতিহাস বিকৃতি, মুক্তিযুদ্ধের প্রতি অপমান, শিক্ষকের গলায় জুতার মালা পরানো এবং তাঁদের মারধর করার ভেতর দিয়ে শিক্ষা প্রায় সর্বনাশের শেষ সীমায় পৌঁছেছে। এর কারণ? শিক্ষার মূল উদ্দেশ্য আজ বিকৃত। ডিজিটাল হলেই কেউ আধুনিক হয়ে যায় না।


মনে রাখতে হবে, একটি জাতির মেরুদণ্ড মূলত প্রকৃত শিক্ষাব্যবস্থার ওপর দাঁড়িয়ে থাকে। ঘন ঘন মতবদল বা বিষয় বদলে রাজনীতি অভ্যস্ত হতে পারে, কিন্তু শিক্ষার জন্য তা ভয়াবহতা বয়ে আনে। যে সরকার ১৫ বছরের বেশি সময় ধরে দেশ শাসন করেছিল, তাদের কাছে আমাদের প্রত্যাশার মূল্য ছিল না। তারা তাদের ইতিহাস তাদের মতো করে বলে পড়ে শিখিয়ে শেষ পর্যন্ত টিক থাকতে পারেনি। তাদের ভয়াবহ একপেশে শাসনের ফলে যে সমস্যা তৈরি হয়, তা-ই আজ হাঁ করে গিলতে চাইছে সবকিছুকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও