বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে নজরদারি চালাবে ডিএমপি
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৩ জুলাই ২০২৬, ১৮:৪৭
ফুটবল বিশ্বকাপ ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস যেন সহিংসতায় রূপ না নেয়, সেজন্য ঢাকার বিভিন্ন এলাকায় বড় পর্দায় খেলা দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে পুলিশ।
গোয়েন্দা শাখাসহ (ডিবি) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এ দায়িত্ব পালন করবে বলে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন।
শুক্রবার বিকালে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এসে তিনি বলেন, "রাজধানীর বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়। ডিএমপির সব থানাকে নির্দেশনা দেওয়া হয়েছে, কোথায় কোথায় এ ধরনের আয়োজন রয়েছে, তা শনাক্ত করে আয়োজকদের সঙ্গে যোগাযোগ রাখতে। থানা-পুলিশ এবং ডিবি— উভয় পক্ষ থেকেই সেখানে সদস্য মোতায়েন থাকবে, যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।"
- ট্যাগ:
- বাংলাদেশ
- ফুটবল বিশ্বকাপ