আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দের জার্সিতে বাংলাদেশের গল্প

প্রথম আলো প্রকাশিত: ০৩ জুলাই ২০২৬, ০৯:৩৫

বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থক গুনে শেষ করা কঠিন। তাই ৪ জুলাই বিশ্বকাপের শেষ ৩২–এ আর্জেন্টিনার ম্যাচ ঘিরে উত্তেজনা থাকবে তুঙ্গে। কিন্তু প্রতিপক্ষ? কেপ ভার্দে। বাংলাদেশের অনেক ফুটবলপ্রেমীর কাছেই দেশটির নাম এখনো নতুন।


রোম টু রিও ওয়েবসাইটের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে কেপ ভার্দের দূরত্ব ১১ হাজার ৬৬৯ কিলোমিটার। বিমানে উড়ে যেতে সময় লাগবে ২০ ঘণ্টার মতো। সাত সমুদ্র তেরো নদীর পারের অপরূপ সুন্দর এই দেশ সম্পর্কে এ দেশের মানুষ প্রথম জানতে পারে ফুটবল বিশ্বকাপের কল্যাণে। মজার বিষয় হলো, দূরের এই দেশটির সঙ্গে বাংলাদেশের যোগাযোগ নতুন নয়। আটলান্টিক মহাসাগরের ছোট এই আফ্রিকান দ্বীপরাষ্ট্রটি বাংলাদেশের একটি উদীয়মান রপ্তানি বাজার। আর এবার বিশ্বকাপে সেই সম্পর্কের সঙ্গে যুক্ত হয়েছে ফুটবলের আবেগও। কেপ ভার্দের জাতীয় ফুটবল দলের জন্য তৈরি জার্সির চালান গেছে বাংলাদেশ থেকে।


প্রথমবার বিশ্বকাপে খেলেই চমক দেখিয়েছে কেপ ভার্দে। গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবকে পেছনে ফেলে তারা জায়গা করে নিয়েছে শেষ ৩২-এ। সেখানে তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।


প্রাণ দিয়ে শুরু


জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে কেপ ভার্দেতে রপ্তানির পথ খুলেছিল ২০১০ সালের নভেম্বরে। সে সময় প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠান অ্যাগ্রিকালচার মার্কেটিং কোম্পানি দেশটিতে ১১ হাজার ডলারের খাদ্যপণ্য রপ্তানি করে।


এরপর ধীরে ধীরে এই ছোট বাজারে যুক্ত হয় হাশেম ফুডস, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। বর্তমানে প্রাণ-আরএফএলের খাদ্যপণ্যের পাশাপাশি ওয়ালটনের ওয়াশিং মেশিন, ইলেকট্রিক কেটলি ও ওভেনও যাচ্ছে কেপ ভার্দেতে। অন্যদিকে বাংলাদেশ দেশটি থেকে মূলত লোহার স্ক্র্যাপ আমদানি করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও