উরুগুয়েকে বিদায় করে গ্রুপ সেরা স্পেন
বাঁচা-মরার লড়াইয়ে কিছুই করে দেখাতে পারল না উরুগুয়ে। নিজেদের সেরাটা মেলে ধরতে পারলে না স্পেনও। তবে লক্ষ্য পূরণ হলো তাদের। টানা দ্বিতীয় জয়ে গ্রুপ সেরা হয়ে বিশ্বকাপের নকআউট পর্বে উঠল লুইস দে লা ফুয়েন্তের দল।
গুয়াদালাহারায় বাংলাদেশ সময় শনিবার সকালের ম্যাচে ১-০ গোলে জিতেছে ২০১০ সালের বিশ্বকাপ জয়ীরা। একমাত্র গোলটি করেছেন অ্যালেক্স বায়েনা।
তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের সেরা স্পেন। তিন ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউট পর্বে উঠেছে এবারের আসরের বিস্ময় কেইপ ভার্ড।
২ পয়েন্ট করে পাওয়া উরুগুয়ে ও সৌদি আরব বিদায় নিয়েছে।
পুরো ম্যাচে গোলের জন্য ছয়টি শট নিয়ে শুধু একটি লক্ষ্যে রাখতে পারে স্পেন। উরুগুয়ের পাঁচ শটের একটি লক্ষ্যে ছিল।
শুরু থেকে বল দখলের পাশাপাশি আক্রমণেও এগিয়ে ছিল স্পেন। কিন্তু পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না তারা। প্রথম ‘হাইড্রেশন ব্রেক’ এর আগে তারা গোলের জন্য দুটি শট নিতে পারলেও কোনোটি লক্ষ্যে ছিল না।
- ট্যাগ:
- খেলা
- ফুটবল বিশ্বকাপ ২০২৬