জাপানের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড কেমন

প্রথম আলো প্রকাশিত: ২৬ জুন ২০২৬, ১৭:৩২

ব্রাজিলের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। শেষ ৩২–এ তাদের প্রতিপক্ষ কারা হবে, সেটিও গতকাল রাতে ‘এফ’ গ্রুপের দলগুলোর শেষ ম্যাচের পর নিশ্চিত হয়ে গেছে।


সুইডেনের বিপক্ষে ১–১ গোলে ড্র করা জাপান দ্বিতীয় হয়েছে গ্রুপটিতে। এবারের টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী, শেষ ৩২–এ ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়ার কথা ছিল ‘এফ’ গ্রুপের রানার্সআপের।


২৯ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় তাই শেষ ষোলোয় জায়গা করে নেওয়ার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে জাপান ও ব্রাজিল। এই দুই দলের মধ্যে অনুমিতভাবেই শক্তিমত্তা ও ফিফা র‍্যাঙ্কিংয়ে এগিয়ে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।


র‍্যাঙ্কিংয়ে ব্রাজিল আছে ৬ নম্বরে, আর জাপান ১৮ নম্বরে। এই ব্যবধান আছে দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানেও। দুই দল এখন পর্যন্ত ১০টি আন্তর্জাতিক ম্যাচে খেলেছে একে অপরের বিপক্ষে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও