You have reached your daily news limit

Please log in to continue


স্কুল ফাঁকির শাস্তি, লাগাতে হবে ৮০০ গাছ

স্কুল ফাঁকি দিয়ে পুকুরে সাঁতার কাটতে গিয়ে ধরা পড়া চার শিক্ষার্থীকে জরিমানা বা অন্য কোনো দণ্ড না দিয়ে ২০০টি করে মোট ৮০০ গাছের চারা রোপণের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ীর পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক এ সিদ্ধান্ত দেন।

ইউএনও জানান, দুপুরে বৃক্ষ বিতরণ অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বরে ফেরার সময় পূর্ব পাশের পুকুরঘাটে স্কুল ইউনিফর্ম পরা চার শিক্ষার্থীকে দেখতে পান। জিজ্ঞাসাবাদে শিক্ষার্থীরা নিজেদের পাংশা সরকারি জর্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিয়ে জানায়, তারা টিফিনের ছুটিতে সাঁতার কাটতে এসেছে।

পরে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, তাদের কাউকেই ছুটি দেওয়া হয়নি। বিকেলে শিক্ষার্থীরা অভিভাবকদের নিয়ে ইউএনও কার্যালয়ে এসে স্বীকার করে, তারা শিক্ষকের স্বাক্ষর জাল করে ছুটির আবেদন দেখিয়ে বিদ্যালয় থেকে বের হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন