খামেনির শেষ বিদায়ে ভারতের প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ জানাল ইরান
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৫ জুন ২০২৬, ২২:৪১
মৃত্যুর চার মাস পর নিহত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান রাষ্ট্র্রীয় মর্যাদায় করতে চলেছে ইরান। আর সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইরান আমন্ত্রণ জানিয়েছে।
সরকারি কয়েকটি সূত্রের বরাতে এ খবর জানিয়েছে ভারতীয় পত্রিকা এনডিটিভি।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের ৮৬ বছর বয়সী সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হওয়ার পর মোদীকে আনুষ্ঠানিক আমন্ত্রণের পদক্ষেপকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।