ইরানের কেশম দ্বীপের উপকণ্ঠে অন্তত ৬টি ক্ষেপণাস্ত্রের আঘাত

প্রথম আলো ইরান প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬, ১০:৫৮

ইরানের কেশম দ্বীপের উপকণ্ঠে অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ৩টা ৩৮ মিনিটের দিকে দ্বীপটির উপকণ্ঠের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। দেশটির আধা–সরকারি সংবাদ সংস্থা তাসনিম এ খবর জানিয়েছে।


দ্বীপটি থেকে তাসনিমের সংবাদদাতা জানান, নিরাপত্তা কর্মকর্তা কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ঘটনা নিয়ে এখনো কোনো বিবৃতি দেয়নি। সম্ভাব্য ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়েও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।


কেশম দ্বীপের উপকণ্ঠের কয়েকটি স্থানে হামলা হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা তাসনিমকে জানিয়েছেন। তাঁদের কেউ কেউ বলেছেন, তিন থেকে পাঁচটি স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে এই তথ্য আনুষ্ঠানিক নয়।


ইরানি সংবাদমাধ্যম মেহের জানিয়েছে, কেশম দ্বীপের উপকণ্ঠের একটি স্থানে মার্কিন সামরিক বাহিনী হামলা চালিয়েছে। তবে এই হামলায় কোনো বেসামরিক মানুষ হতাহত হননি। আবাসিক বা বাণিজ্যিক অবকাঠামোরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।


ইরানের দক্ষিণাঞ্চলের বন্দরনগরী বন্দর আব্বাসেও কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, নগরীর বিভিন্ন অংশে কয়েকটি বিস্ফোরণ হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও