You have reached your daily news limit

Please log in to continue


ভেনেজুয়েলাকে ৩৪৬ মিলিয়ন ডলার জরুরি সহায়তা দিচ্ছে আইএমএফ

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলাকে পুনর্গঠন ও জরুরি ত্রাণ কাজের জন্য ৩৪৬ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজ ও আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিভা এই বড় অঙ্কের তহবিল ছাড়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে গত মাসে আঘাত হানা জোড়া ভূমিকম্পে দেশটিতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে। দেশটির জাতীয় সংসদের সভাপতি হোর্হে রদ্রিগেজের দেওয়া সরকারি রিপোর্ট অনুযায়ী, এই দুর্যোগে নিহতের সংখ্যা বেড়ে এখন ৫১১৯ জনে দাঁড়িয়েছে।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, গত মাসে ভেনিজুয়েলার উত্তরাঞ্চলে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে এবং মূল কম্পনের পর এ পর্যন্ত প্রায় ১৩৫০টি আফটারশক নথিবদ্ধ করা হয়েছে। এই দুর্যোগে এখন পর্যন্ত ১৬৭৪০ জন মানুষ মারাত্মকভাবে আহত হয়েছেন এবং ধ্বংসস্তূপ থেকে ৬৪৬২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন