তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, খুলে দেওয়া হয়েছে সব জলকপাট
প্রথম আলো
প্রকাশিত: ২৩ জুন ২০২৬, ২০:৫৯
লালমনিরহাটের হাতীবান্ধায় ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি রয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে নদীর পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
এর আগে আজ বেলা তিনটায় তিস্তার পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এখানে পানির বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার। লালমনিরহাট জেলা পানি উন্নয়ন বোর্ড দপ্তর সূত্রে এসহ তথ্য পাওয়া গেছে।
এ সম্পর্কে লালমনিরহাট জেলা পানি উন্নয়ন বোর্ড দপ্তরের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গত এক-দুই দিনের ভারী বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এতে তিস্তাপারের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এসব অঞ্চলের জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বিপৎসীমার ওপরে