বেনজীরকে দেশে ফেরাতে প্রয়োজনীয় নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাল দুদক
ডেইলি স্টার
প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ২০:৫৩
সংযুক্ত আরব আমিরাতে দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার দুদক একটি আনুষ্ঠানিক অনুরোধপত্র চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুদক উপপরিচালক মো. হাফিজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'প্রয়োজনীয় নথি প্রস্তুত করে অনুরোধপত্রটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।'
- ট্যাগ:
- বাংলাদেশ
- দেশে ফেরত
- নথিপত্র
- বেনজীর আহমেদ