খেলনা গাড়ি নিয়ে ২ শিশুর কাড়াকাড়ি কেন্দ্র করে পরিবারের সংঘর্ষ, নিহত ১

bangla.thedailystar.net প্রকাশিত: ০৫ জুন ২০২৬, ২২:৩২

নেত্রকোণার কেন্দুয়ায় খেলনা গাড়ি নিয়ে দুই শিশুর ঝগড়া রূপ নেয় দুই পরিবারের সংঘর্ষে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন।  


আজ শুক্রবার বিকেলে উপজেলার গন্ডা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত জামাল মিয়া (৪৫) ওই গ্রামের মঈন উদ্দিনের ছেলে।



কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ দ্য ডেইলি স্টারকে সংঘর্ষের তথ্য নিশ্চিত করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও