বাড়ির ছাদে আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে মৌমাছির কামড়ে সমর্থক আহত
প্রথম আলো
প্রকাশিত: ০২ জুন ২০২৬, ১৮:৩৬
চলতি মাসেই শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। আর্জেন্টিনার প্রতি ভালোবাসার প্রকাশ ঘটাতে বাড়ির ছাদে দলের পতাকা টাঙাতে উঠেছিলেন এক সমর্থক। কিন্তু পতাকা ওড়ানোর আগেই মৌমাছির ঝাঁকের আক্রমণের মুখে পড়েন তিনি।
আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ডাঙারচরে এ ঘটনা ঘটে। আহত সমর্থকের নাম সিরাজুল ইসলাম (৪২)। তিনি ওই এলাকার বাসিন্দা। পাশাপাশি তিনি কর্ণফুলী উপজেলা আর্জেন্টিনা ফুটবল টিম সাপোর্টারস ফোরামের সাধারণ সম্পাদক।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ফুটবল বিশ্বকাপ