ভোলায় চিরশায়িত হলেন তোফায়েল আহমেদ
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০২ জুন ২০২৬, ১৭:০৪
ঊনসত্তরের গণঅভ্যুত্থানের অগ্রসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক, প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাবেকমন্ত্রী তোফায়েল আহমেদকে সমাহিত করা হয়েছে।
মঙ্গলবার বেলা সোয়া ৪টায় ভোলা সদরের দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে বাবা-মা ও স্ত্রীর কবরের পাশে শেষ শয্যায় শায়িত করা হয়েছে ষাটের দশকের ছাত্ররাজনীতির এ উজ্জ্বল নক্ষত্রকে।
এর আগে বেলা আড়াইটায় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে হাজার হাজার মানুষের অংশগ্রহণে তোফায়েল আহমেদের জানাজা অনুষ্ঠিত হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- শায়িত
- তোফায়েল আহমেদ