যশোর সীমান্তে ‘পুশ ইন’ করার চেষ্টা বিএসএফের, শূন্যরেখায় নারী-শিশুসহ ১৩ জন

প্রথম আলো যশোর প্রকাশিত: ০১ জুন ২০২৬, ২২:৫৬

নারী-শিশুসহ ১৩ জনকে যশোরের শার্শা উপজেলার সাদিপুর গ্রামের সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। কঠোর নজরদারির কারণে তারা প্রবেশ করতে পারেনি বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


এদিকে ওই ১৩ জন বাংলাদেশ ও ভারতের শূন্যরেখায় অবস্থান করছেন। কোনো দেশই তাঁদের সীমান্তে প্রবেশ করতে দিচ্ছে না। আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত তাঁদের খোলা আকাশের নিচে অবস্থান করতে দেখা গেছে।


ওই ঘটনায় আজ সন্ধ্যায় সাদিপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের উপ–অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল আলম খান প্রথম আলোকে বলেন, ‘গতকাল রাতে বিএসএফ অন্তত ১৩ জনকে বাংলাদেশে পুশ ইন (ঠেলে পাঠানো) করার চেষ্টা করেছে। আমরা তাদের বাংলাদেশে প্রবেশ করতে দিব না। আমাদের কঠোর অবস্থানের কথা আমরা পতাকা বৈঠকে জানিয়ে দিয়েছি।’


লেফটেন্যান্ট কর্নেল সাইফুল আলম খান আরও বলেন, ‘আমরা বিএসএফকে বলেছি, তারা যদি বাংলাদেশি নাগরিক হয়, তাহলে রাষ্ট্রীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের পাঠালে আমরা গ্রহণ করব। অন্যথায় এভাবে অবৈধভাবে ঠেলে পাঠালে আমরা মেনে নিব না। আমরা অবৈধভাবে কোনো নাগরিককে বাংলাদেশের জিরো লাইন ক্রস করতে দিব না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও