হাম: ময়মনসিংহে মৃত্যু আরও ২ শিশুর, ‘ঈদ নেই’ স্বজনদের
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে তিনদিনে ৫ শিশুর মৃত্যু হয়।
ফলে উদ্বেগ-উৎকণ্ঠা বেড়েছে চিকিৎসাধীন শিশুদের স্বজনদের মধ্যেও। অসুস্থ শিশুদের চিন্তায় হারিয়ে গেছে পরিবারের ঈদ আনন্দ।
হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি এক শিশুর মা রায়েবা আক্তার বলেন, “কাল ঈদ কিন্তু আমাদের পরিবারে কোনো আয়োজন নেই। ছেলেকে নিয়ে গত কয়েকদিন ধরে হাসপাতালে।
“ছেলের কষ্টে, আমাদের দৌঁড়াদুড়িতে এখন হাঁপিয়ে উঠছি, আল্লাহর রহমত ছাড়া ছেলেকে নিয়ে বাড়ি ফেরা সম্ভব নয়।”
চিকিৎসাধীন আরেক শিশুর স্বজন ব্যাংক কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, “১০ মাস বয়সী ভাগনেকে নিয়ে গত একমাস ধরে ছোটাছুটি করছি। প্রতিদিন ওয়ার্ডে শিশু মারা যাওয়ায় আতঙ্ক কোনোভাবেই কাটছে না।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- শিশুর মৃত্যু
- হাম রোগ