ঈদযাত্রায় হামের বিস্তার বাড়ার শঙ্কা, ‘উদাসীনতা’ দেখছেন বিশেষজ্ঞরা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৭ মে ২০২৬, ১০:৪৭

ঈদ আনন্দ ভাগাভাগি করতে পরিবার-পরিজন নিয়ে গ্রামে ছুটছে মানুষ; এই আনন্দযাত্রায় শিশুদের মধ্যে হামের প্রকোপ আরো বেড়ে যায় কি না, সেই শঙ্কার কথা বলছেন বিশেষজ্ঞরা।


বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক ডা. মির্জা মো. জিয়াউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাম আক্রান্ত কোনো শিশু বাইরে থাকলে বা রাস্তায় থাকলে আশেপাশের অনেকের মধ্যে হামের জিবাণু ছড়িয়ে দিতে পারে।


“তাই বর্তমানে কারো শিশুর শরীরে হামের উপসর্গ থাকলে তার ঈদযাত্রায় বের না হওয়াই ভালো। কারণ এর মাধ্যমে আরো শিশুদের মধ্যে হাম ছড়াতে পারে।”


গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ৬৬ হাজার শিশু; মৃত্যু ছাড়িয়েছে সাড়ে পাঁচশ।


সরকারি পরিসংখ্যান বলছে, মঙ্গলবারও দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৯৬৬ জন হামের রোগী ভর্তি ছিল।


হাম মোকাবিলায় গত ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি শুরু হলেও প্রতিনিয়ত শিশু মৃত্যুর খবরে সবাই আতঙ্কিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও