You have reached your daily news limit

Please log in to continue


ত্রিশালে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহের ত্রিশালে ঐতিহাসিক ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৩ মে) বেলা আড়াইটার দিকে ঢাকা থেকে সড়কপথে ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়নের কানহর এলাকায় পৌঁছে তিনি এই কার্যক্রমের উদ্বোধন করেন। পরে খালের পাশে আয়োজিত এক সমাবেশে সাধারণ জনগণ ও বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খাল খনন কাজের উদ্বোধন করেছিলেন। দীর্ঘদিন পর তাঁর ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান পুনরায় খালটির পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন