দুবাইয়ের শাসকের সঙ্গে ছবিই কি কাল হলো ইরানি স্ট্রাইকারের
দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে সাক্ষাতের ছবি গত মার্চে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন সরদার আজমুন। তাতেই চটে যায় ইরান সরকার। দেশটির জাতীয় দলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ এই গোলদাতাকে তখন দল থেকে বহিষ্কার করা হয়েছিল। বিশ্বকাপে খেলার সম্ভাবনাও একপ্রকার শেষই হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত সেটিই সত্যি হলো। আজমুনকে ছাড়াই গত শনিবার বিশ্বকাপের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ইরান। বিশ্বকাপের নিয়ম অনুযায়ী চূড়ান্ত স্কোয়াড সর্বোচ্চ ২৬ জনে নামিয়ে আনতে হবে।
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে তুরস্কে একটি প্রস্তুতি ক্যাম্প করবে ইরান ফুটবল দল। আজ সকালেই তাদের তুরস্কের উদ্দেশে দেশ ছাড়ার প্রস্তুতি নেওয়ার কথা। তুরস্কের ক্যাম্পের জন্য ঘোষণা করা ৩০ জনের স্কোয়াডে আজমুনের অনুপস্থিতি পুরোনো বিতর্কটাই সামনে টেনে এনেছে। দুবাইয়ের শাসকের সঙ্গে তোলা ছবি, নাকি পারফরম্যান্স—কিসের জন্য বাদ পড়লেন আজমুন?
- ট্যাগ:
- খেলা
- পেশাদার ফুটবলার
- ফুটবলার