অস্ট্রিয়া-আলজেরিয়া ম্যাচে মহানাটকীয় ড্র, বাদ পড়ল ইরান

প্রথম আলো প্রকাশিত: ২৮ জুন ২০২৬, ১০:২৪

আলজেরিয়া বা অস্ট্রিয়া কেউই হারল না। দুই দলের ৩-৩ গোলে ড্র হওয়া ম্যাচে হেরে গেল ইরান। বাদ পড়ল বিশ্বকাপ থেকে।


মহানাটকীয় এক ম্যাচে ড্র করে আলজেরিয়া ও অস্ট্রিয়া দুই দলই জায়গা করে নিয়েছে শেষ ৩২-এ। রানার্সআপ আপ হিসেবে শেষ ৩২-এ যাওয়া অস্ট্রিয়ার পরের রাউন্ডের প্রতিপক্ষ পরাশক্তি স্পেন।


অন্য দিকে কোনোমতে তৃতীয় হয়ে পরের রাউন্ডে উঠেছে আলজেরিয়া। শেষ ৩২-এ তারা খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে। আপাতদৃষ্টে স্পেনের চেয়ে সুইজারল্যান্ডকে পাওয়া আলজেরিয়ার জন্য কিছুটা স্বস্তিরই বটে।


তবে এই সমীকরণের মারপ্যাঁচে সবচেয়ে দুর্ভাগা দল ইরান। গোল ব্যবধানে পিছিয়ে পড়ে সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দলের মধ্যে জায়গা পেল না তারা। নানা নাটকীয়তায় ভরা ইরানের বিশ্বকাপ অভিযান এখানেই শেষ হলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও