উজবেকিস্তানের হৃদয় ভেঙে স্মরণীয় জয়ে নকআউটে ডিআর কঙ্গো

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৮ জুন ২০২৬, ০৯:৪৫

বিশ্বকাপে টিকে থাকতে জিততেই হবে- এমন সমীকরণে মাঠে নেমে শুরুতেই গোল খেয়ে বসল ডিআর কঙ্গো। অনেকটা সময় পর্যন্ত পিছিয়ে থাকায় তাদের সম্ভাবনাও ফিকে হয়ে আসছিল একটু করে। তবে ১০ মিনিটের এক ঝড়ে বদলে গেল চিত্র। দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে নকআউট পর্বে উঠল আফ্রিকার দলটি।


গ্রুপের শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে ডিআর কঙ্গো। তৃতীয় সেরা দলগুলোর একটি হয়ে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে তারা।


বিশ্বকাপে তাদের প্রথম জয় এটিই।


আটলান্টায় বাংলাদেশ সময় রোববার সকালের ম্যাচে ৬৭ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল কঙ্গো। পরের মিনিটে পেনাল্টি থেকে সমতা টানেন ইয়োয়ান উইসা, নতুন করে জাগে আশা। ৭৮তম মিনিটে দলকে এগিয়ে নেন দ্বিতীয়ার্ধে বদলি নামা ফিস্টন মায়েলি। যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোলে সব অনিশ্চয়তার ইতি টেনে দেন উইসা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও