২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

প্রথম আলো প্রকাশিত: ১৪ মে ২০২৬, ১৫:৪৯

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। আর পরীক্ষা শেষ হবে ৬ ফেব্রুয়ারি ২০২৭।


এ দিকে আগামী বছরের (২০২৭) এইচএসসি ও সমমানের পরীক্ষা ৬ জুন ২০২৭ থেকে শুরু হবে। এ পরীক্ষা চলবে ১৩ জুলাই ২০২৭ পর্যন্ত।


আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক এক সংবাদ সম্মেলনে আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করেন।


২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা এ বছরের ডিসেম্বরের মধ্যে নেওয়ার প্রাথমিক পরিকল্পনা করেছিল শিক্ষা মন্ত্রণালয়। তবে শিক্ষার্থীসহ অংশীজনেরা বলছেন ‘হুট করে’ ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়া ঠিক হবে না। এ ক্ষেত্রে তাঁদের পরামর্শ, এসএসসি পরীক্ষা আগামী বছরের জানুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা জুনে নেওয়া যেতে পারে। এখন শিক্ষা বোর্ডগুলো এই সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে এর পরবর্তী সময়ে পর্যায়ক্রমে তা ডিসেম্বরে আনা যেতে পারে।


গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ এই দুই পাবলিক পরীক্ষা নিয়ে অংশীজনদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এমন অভিমত উঠে আসে। বৈঠকে উপস্থিত দুজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য জানান। তাঁদের সঙ্গে কথা বলে মনে হয়েছে, অংশীজনদের এমন মতামতের পর ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা এ বছরের ডিসেম্বরে হবে না, পরবর্তী বছরই হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও