You have reached your daily news limit

Please log in to continue


গাজীপুর-সাভারে শ্রমিক বিক্ষোভে ৮৭ কারখানা বন্ধ, ৮ জেলায় বিজিবি মোতায়েন

মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভে গাজীপুর ও সাভারে ৮৭টি কারখানা বন্ধ রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঢাকা ও অন্য সাত জেলায় ১০৮ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একাধিক এলাকায় শ্রমিকেরা অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন।

এদিন সকালে শ্রমিকেরা কারখানা ছেড়ে সড়কে নেমে এলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

গাজীপুরের ট্রাফিক বিভাগের পরিদর্শক তরিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন শ্রমিক ডেইলি স্টারকে বলেন, আমরা আরও বেশি বেতন চেয়েছিলাম। আমাদের যে বেতন বাড়ানো হয়েছে, তাতে কোনোভাবেই সংসার চালানো সম্ভব নয়।

দীর্ঘ বৈঠক শেষে মঙ্গলবার দিবাগত রাতে মজুরি বোর্ড তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন