বিপৎসীমার নিচে আরও ২ নদীর পানি, হাওরে বন্যার উন্নতি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১১ মে ২০২৬, ১৮:০০

এক দিনের ব্যবধানে দেশের উত্তর-পূর্বাঞ্চলের আরও নদীর পানি প্রাক-মৌসুমী বিপৎসীমার নিচে চলে এসেছে।


সোমবার সকালে নেত্রকোণার ভুগাই-কংস নদী ও হবিগঞ্জের সুতাং নদীর পানি কমে প্রাক-মৌসুমী বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার তথ্য দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।


কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মঞ্জুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় তেমন কোনো বৃষ্টিপাত না হওয়ায় সার্বিক বন্যা পরিস্থিতি আগের দিনের তুলনায় উন্নতির দিকে। রোববার উত্তর পূর্বাঞ্চলের পাঁচটি নদীর পানি ৫ পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও সোমবার ভুগাই-কংস ও সুতাং নদীর পানি বিপৎসীমার নিচে নেমে এসেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও