You have reached your daily news limit

Please log in to continue


বিশ্বকাপের আগে গালের হাড় ভেঙে বিপাকে মদরিচ

বিশ্বকাপ শুরু হতে খুব বেশি দিন বাকি নেই। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের আগে ক্লাব ফুটবলে নিজেদের প্রস্তুতি সেরে নিচ্ছেন ফুটবলাররা। তাতে চোটের তালিকাটাও বড় হচ্ছে। অপয়া চোটের কারণে এরই মধ্যে বেশ কয়েকজন তারকা ফুটবলারের বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

চোটের তালিকায় সবশেষ যোগ হয়েছে লুকা মদরিচের নাম। এসি মিলানের হয়ে খেলার সময় পাওয়া চোটে মৌসুম শেষ হয়েছে এই ক্রোয়াট মিডফিল্ডারের। সান সিরোর ক্লাবের পক্ষে থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে তারকা ফুটবলারের বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

চোট কাটিয়ে মদরিচ কবে মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে কিছু জানায়নি মিলান। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ক্রোয়াট তারকার সেরে উঠতে ৬ থেকে ৮ সপ্তাহের মতো সময় লেগে যাবে। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর যৌথ আয়োজনে বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন। বিশ্বকাপকে সামনে রেখে মদরিচকে নিয়ে আশার কথা জানিয়েছে এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, গালের চোট থেকে পুরোপুরি সুস্থ না হলে বিশ্বকাপে হয়তো সুরক্ষা মাস্ক পরে মাঠে নামতে দেখা যাবে এই ফুটবলারকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন