বনানীতে বাসের চাপায় দুই শ্রমিক নিহত
প্রথম আলো
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ২৩:০৬
রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় একটি বাস আরেকটিকে ওভারটেক করার সময় রাস্তার পাশে কর্মরত দুই শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁরা নিহত হন। নিহত দুজন হলেন সাগর মিয়া (৩৫) ও মোসলেম উদ্দিন (৪৭)। তাঁরা ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অধীনে কাজ করছিলেন।
আজ বৃহস্পতিবার বিকেল পৌনে চারটার দিকে বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় সেতু ভবনের উল্টো দিকের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।