You have reached your daily news limit

Please log in to continue


আন্দামান ট্রাজেডি: রোহিঙ্গা ক্যাম্প থেকে উপকূলজুড়ে বিস্তৃত মানবপাচার চক্র

কক্সবাজার-টেকনাফ উপকূল থেকে অবৈধ নৌপথে মালয়েশিয়া যাওয়ার সময় আন্দামান সাগরে ট্রলারডুবির ঘটনায় বেঁচে ফেরা নয়জনকে জিজ্ঞাসাবাদে উঠে আসছে বহুস্তর বিশিষ্ট মানবপাচার চক্রের হদিস। এই চক্র রোহিঙ্গা ক্যাম্প থেকে শুরু করে উপকূলেজুড়ে ছড়িয়ে আছে।

আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার হওয়া ছয় বাংলাদেশিকে পাচারচক্রের সদস্য হিসেবে চিহ্নিত করেছে।

অপরদিকে ভুক্তভোগী দুই রোহিঙ্গার বয়ানে উঠে এসেছে ‘চক্রের ভেতরের স্তরভেদ’।

ট্রলার ডুবির ঘটনায় অন্তত ২৫০ জন এখনো নিখোঁজ, যাদের কোনো আনুষ্ঠানিক তালিকা নেই প্রশাসনের কাছে। ভুক্তভোগী পরিবারও কোনো মামলা করেনি।

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে দুজনের সঙ্গে কথা বলে জানা যায়, অভিযুক্ত ছয়জনের অন্তত চারজন সরাসরি ট্রলার পরিচালনা ও নিয়ন্ত্রণে যুক্ত ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন