যুদ্ধবিরতিকে স্বাগত জানালেও ট্রাম্পের ওপর আস্থা পাচ্ছেন না বিশ্বনেতারা

প্রথম আলো প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ২২:৫৫

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় বিশ্বনেতারা স্বস্তি প্রকাশ করেছেন। এ ঘোষণার মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সেই প্রলয়ঙ্করী হুমকি থেকে সরে এসেছেন। তিনি যুদ্ধ আরও তীব্রতর করার হুমকি দিয়েছিলেন; অথচ এ যুদ্ধ এরই মধ্যে একাধিক বৈশ্বিক সংকট তৈরি করেছে।


তবে যুদ্ধবিরতির ঘোষণায় স্বস্তি এলেও বিশ্বনেতাদের মধ্যে একধরনের অনিশ্চয়তা রয়ে গেছে। ছয় সপ্তাহ ধরে বেশির ভাগ দেশ ট্রাম্পকে এমন এক যুদ্ধ চালাতে দেখেছে, যা তাদের অর্থনীতি, জ্বালানি সরবরাহ, দেশের অভ্যন্তরীণ রাজনীতি ও বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ককে ঝাঁকুনি দিয়েছে। অথচ অসহায়ভাবে এসব দেখা ছাড়া তারা তেমন কিছু করতে পারেনি।


দুই সপ্তাহের প্রস্তাবিত যুদ্ধবিরতি কার্যকর হলেও ইউরোপীয় নেতাদের অনেক ফাটল মেরামত করতে হবে; এ যুদ্ধ বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তা পরিবেশে যেসব ফাটল তৈরি করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও