ঢাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ২১:২০
রাজধানী ঢাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টি হয়েছে।
বুধবার (১ এপ্রিল) সন্ধ্যার পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় আকাশে মেঘ জমতে থাকে। রাত সাড়ে ৮টায় ঝড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টি এবং সঙ্গে শিলাপাত।
মগবাজার, গুলিস্তান, পল্টন, সচিবালয়, রামপুরা ও বাড্ডাসহ ঢাকার বিভিন্ন স্থানে মুষলধারে বৃষ্টির খবর পাওয়া গেছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- শিলাবৃষ্টি