আয়কর রিটার্নের শেষ দিন কাল, যেভাবে সময় বাড়াবেন

কালের কণ্ঠ প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ১১:১৬

কয়েক দফা সময় বাড়ানোর পর আয়কর রিটার্ন দেওয়ার সময় শেষ হচ্ছে কাল। আয়কর রিটার্ন ঘরে বসে অনলাইনে দিতে পারবেন। কোনো কাগজপত্র লাগলে আজই সংগ্রহ করতে হবে। কেউ জমা না দিতে চাইলে সময় বাড়িয়ে নিতে পারেন।


করদাতারা ৩১ মার্চের আগে আবেদন করলে সংশ্লিষ্ট কমিশনার রিটার্ন জমার জন্য অতিরিক্ত ৯০ দিন পর্যন্ত সময় বাড়াতে পারেন। এর কোনোটি না করলে গুনতে হবে জরিমানা।


জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাবে, বর্তমানে দেশের প্রায় এক কোটি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। করযোগ্য আয় থাকলে টিআইএনধারী ব্যক্তিদের রিটার্ন দিতে হয়।


জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাবানুযায়ী, এখনো পর্যন্ত ৪১ লাখ ৫০ হাজারের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দিয়েছেন। ৫০ লাখের বেশি করদাতা অনলাইনে নিবন্ধন নিয়েছেন।


অনলাইনের মাধ্যমে আয়কর রিটার্ন ও সময় বাড়াবেন যেভাবে-


কিভাবে সময় বাড়াবেন


৩১ মার্চের মধ্যে করদাতারা এনবিআরের ওয়েবসাইটে গিয়ে ই-রিটার্ন সিস্টেমে লগইন করে ‘টাইম এক্সটেনশন’ মেন্যু ব্যবহারের মাধ্যমে অনলাইনে রিটার্ন দাখিলের জন্য সময় বৃদ্ধির আবেদন করতে পারবেন।


অনলাইনে জমা দেওয়া করদাতার আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর অঞ্চলের কর কমিশনার অনলাইনেই আবেদন অনুমোদন অথবা বাতিল করবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও