ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ১৫:০২
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বোয়ালনগর ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১১টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জাহাঙ্গীর আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সংঘর্ষে নিহত