সড়ক-রেলপথে দায়িত্বশীলতার ঘাটতি ডেকে আনছে ভয়াবহ পরিণতি : জামায়াত আমির
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২২ মার্চ ২০২৬, ১৩:৪৭
সড়ক-রেলপথে দায়িত্বশীলতার ঘাটতি ভয়াবহ পরিণতি ডেকে আনছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
ঈদ উপলক্ষ্যে কুমিল্লা ও ফেনীর দুর্ঘটনায় শোকপ্রকাশ করে রোববার (২২ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
জামায়াত আমির বলেন, কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন এবং ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় আরও তিনজনের প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারগুলোর শোক কখনোই পূরণ হওয়ার নয়।