You have reached your daily news limit

Please log in to continue


ক্ষমতার বাহানায় বিএনপি সংস্কার করতে চায় না: আখতার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, ক্ষমতার বাহানায় বিএনপি সরকার আর সংস্কার করতে চায় না। তারা ক্ষমতাকে নিরঙ্কুশভাবে উপভোগ করতে চায়। নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের ওপর যে দায়িত্ব অর্পিত হয়, সেটিকে ক্ষমতার দৃষ্টিতে দেখার মানসিকতা থেকে তারা এখনও বের হয়ে আসতে পারেনি।

রোববার (৩ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত জাতীয় কনভেনশনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আখতার বলেন, বিএনপি বারবার ‘নোট অব ডিসেন্ট’ নিয়ে কথা বলছে। কিন্তু আমরা যখন ঐকমত্য কমিশনে আলোচনা করেছিলাম, তখন ‘নোট অব ডিসেন্ট’-এর অর্থ ছিল— আমরা মূল সিদ্ধান্ত মেনে নিলাম, আর যার ভিন্ন মত আছে তিনি সেই মতটি উল্লেখ করে রাখলেন। এখানে ‘নোট অব ডিসেন্ট’ মূল বিষয় নয়; মূল বিষয় হলো, রাজনৈতিক দলগুলো এবং ঐকমত্য কমিশন যেসব বিষয়ে একমত হয়েছে, সেগুলো কার্যকর হবে।

তিনি আরও বলেন, গণভোট হয়ে যাওয়ার পর বিএনপি কোনো বিষয়ে রাজি বা রাজি নয়— সেটি আর মুখ্য বিষয় হতে পারে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন