You have reached your daily news limit

Please log in to continue


খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

রাজধানীর খিলক্ষেতের খাঁপাড়া এলাকায় বৈদ্যুতিক কাজ চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।  নিহত ও আহতরা ডেসকোর কর্মী। 

রোববার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

ডেসকোর প্রধান প্রকৌশলী মনজুরুল হক বলেন, ওই জায়গায় ডেসকোর আউটসোর্সিং (সাব ঠিকাদার) কোম্পানির কর্মীরা বিদ্যুতের তার বসাচ্ছিলেন। ওখানে তারা ভেকু দিয়ে কাজ করছিলেন।

তিনি বলেন, ক্রেন দিয়ে ট্রাক থেকে তার নামাচ্ছিলেন। এ সময় কোনোভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজন আহত হয়। পরে ওই তিনজন মারা যায়।

তিনজনের লাশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন