You have reached your daily news limit

Please log in to continue


ফাল্গুনের শেষে রাজধানীতে কালবৈশাখী ও শিলাবৃষ্টি

ফাল্গুনের শেষে এসে শুক্রবার সন্ধ্যায় রাজধানীতে কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টি শুরু হয়।

রাত সোয়া ৮টায় আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কালবৈশাখী পরিস্থিতির প্রভাবেই এই শিলাবৃষ্টি হয়েছে।”

এদিন সকালে ও দুপুরে নওগাঁ, সিলেট, রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার তথ্য দিয়ে তিনি বলেন, “কালবৈশাখী মৌসুমে মার্চের শেষ পর্যন্ত প্রতিদিনই কমবেশি কোথাও না কোথাও বৃষ্টি ঝরবে। ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিও হতে পারে। তবে প্রতিদিনই দেশের সবখানে বৃষ্টি ঝরবে, এমনটিও নয়।”

মার্চের মাঝামাঝি এসে দখিনা বাতাসের প্রভাবে কালবৈশাখীর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তুলে ধরে এই আবহাওয়াবিদ বলেন, “কালবৈশাখী পরিস্থিতির প্রভাবেই মূলত বৃষ্টি ঝরছে। এ ধরনের পরিস্থিতিতে বৃষ্টির ফোঁটা অনেক ওপরের স্তরে গঠিত হয়। সেখানে তাপমাত্রা কম থাকার কারণে তা শিলায় পরিণত হয়ে ভূপৃষ্ঠে নেমে আসে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন