You have reached your daily news limit

Please log in to continue


পুলিশ সুপার পদে চারজনকে রদবদল

সপ্তাহ না ঘুরতেই পুলিশ সুপার পদমর্যাদার আরো চার কর্মকর্তাকে রদবদল করেছে সরকার।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

রদবদল হওয়াদের মধ্যে হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুনকে পিবিআইতে পাঠানো হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার তারেক মাহমুদ।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামকে পুলিশের বিশেষ শাখা এসবিতে এবং পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খানকে চুয়াডাঙ্গা জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে গত ৪ মার্চ পুলিশ সুপার পদে ১০ জনকে রদবদল করা হয়। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এ পদে সেটিই প্রথম বড় রদবদল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন